
খেলাপালসের নতুন আয়োজন: ১,০০০ টাকা প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্টের ঘোষণা!
দেশের জনপ্রিয় স্পোর্টস পোর্টাল খেলাপালস (KhelaPulse) গেমারদের জন্য নিয়ে এলো এক রোমাঞ্চকর খবর। দেশের ফ্রি ফায়ার (Free Fire) গেমিং কমিউনিটিকে আরও চাঙ্গা করতে এবং উদীয়মান স্কোয়াডগুলোকে তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ দিতে খেলাপালস আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ ফ্রি ফায়ার টুর্নামেন্ট।
Free Fire Esports Registration Form
আগামী ২৮শে আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে সর্বমোট প্রাইজপুল রাখা হয়েছে ১,০০০ টাকা।
টুর্নামেন্টের বিস্তারিত তথ্য:
- আয়োজক: খেলাপালস (KhelaPulse)
- গেম: ফ্রি ফায়ার (Free Fire)
- তারিখ: ২৮শে আগস্ট
- প্রাইজপুল: ১,০০০ টাকা
- এন্ট্রি ফি: একদম ফ্রি!
খেলাপালস কতৃপক্ষ জানিয়েছে, তরুণ গেমারদের উৎসাহিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফ্রি এন্ট্রির এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে যেকোনো নিবন্ধিত স্কোয়াড।
টুর্নামেন্টের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে খেলাপালসের অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়ে গেছে। সীমিত সংখ্যক দল অংশ নেওয়ার সুযোগ পাবে, তাই আপনার স্কোয়াডের রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে দ্রুত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং আপনার গেমিং স্কিল প্রমাণ করে জিতে নিন আকর্ষণীয় প্রাইজমানি!